1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বিয়ানীবাজারে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা চুনারুঘাটে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার গোলাপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক বাংলাদেশের রূপকার : সিসিক প্রশাসক সিলেটের কস্তুরি রেস্টুরেন্টের পাশ থেকে পল্টি রাসেল  গ্রেপ্তার

গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ৩০০ টাকাসহ রাসেল আহমদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল পৌরসভার রণকেলী উত্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) সুমন কুমার দাসের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় রাসেল আহমদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাসেল আহমদ গোলাপগঞ্জ উপজেলার রণকেলী গ্রামের নানু মিয়ার ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park