1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিয়ানীবাজারে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা চুনারুঘাটে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার গোলাপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক বাংলাদেশের রূপকার : সিসিক প্রশাসক সিলেটের কস্তুরি রেস্টুরেন্টের পাশ থেকে পল্টি রাসেল  গ্রেপ্তার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর মজলিসে শুরা গঠন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়েত ইসলামীর শুরা গঠন সম্পন্ন হয়েছে।উপজেলা জামায়াতে ইসলামী শুরা গঠন উপলক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা জামায়েত ইসলামের নবনির্বাচিত আমীর আব্দুল আজিজ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় জেলা নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামের সিলেট আঞ্চলিক টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন,সিলেট জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ফয়জুল ইসলাম ও জিন্নুর আহমদ চৌধুরী।
সভায় ২০২৭-২০২৮ সেশনের জন্য আব্দুস সালাম আজাদ ও রশীদ আহমেদকে নায়েবে আমীর,হাবিবুল্লাহ দস্তগীরকে সেক্রেটারি , এহতেশামুল আলম জাকারিয়া, রাসেল আহমদ ও কবির আহমদ কে এ্যসিসটেন্ট সেক্রেটারি মনোনীত করা হয়।
সংগঠনের পুরুষ ও মহিলা (রুকন) সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাতজন ও মনোনীত একজন সদস্য সহ ৮ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ উপজেলা শাখার মজলিসে শুরা গঠন করা হয়।মজলিশে শুরার সদস্যবৃন্দরা হচ্ছেন আব্দুস সালাম আজাদ, রশীদ আহমদ,হাবিবুল্লাহ দস্তগীর,এহতেশামুল আলম জাকারিয়া, জসীমউদ্দীন, রাসেল আহমদ, কবির আহমদ এবং আসাদুজ্জামান পাপ্পু।
এদিকে শনিবার বিকেলে গোলাপগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর মজলিসে শুরা গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াত ইসলামীর আমীর রেহান উদ্দিন রায়হান। এ সময় জেলা নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী সিলেট জেলা সিনিয়র নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন ও জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জিন্নুর আহমদ চৌধুরী।
সভায় মাওলানা আব্দুল কাদির কে নায়েবে আমীর, কাজী শাহিদুর রহমানকে সেক্রেটারি ও সেলিম আহমদকে এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি মনোনীত করে ২০২৭-২০২৮ সেশনের সংগঠনের পুরুষ ও মহিলা (রুকন) সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৬ জন ও মনোনীত একজন সদস্য সহ ৭ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ পৌরসভা শাখার মজলিসে শুরা গঠন করা হয়।মজলিশে শুরার সদস্যবৃন্দরা হচ্ছেন মাওলানা আব্দুল কাদির,কাজী শাহিদুর রহমান, সেলিম আহমদ,শাহেদ আহমদ চৌধুরী, সোহেল আহমদ, কাজী আব্দুল বারী সিদ্দিকী এবং আবু আমানি চৌধুরী।উপজেলা ও পৌরসভা আয়োজিত উভয় সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার হোসেন কোরেশী ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান কামরুল হাসান সাহান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park