1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

গোলাপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি :জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে সরকারি এমসি একাডেমি মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাকিল আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য রাজন আহমদ, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সহ-সভাপতি জহির রায়হান, সাবেক ফুটবলার সালাউদ্দিন আহমদ ও নাজিম আহমদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ খেলায় গোলাপগঞ্জ সবুজ সংঘ একাডেমি ৩-০ গোলে দক্ষিণ সুরমা সাহার ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park