1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ভাদেশ্বর নাছির উদ্দিন স্কুল এন্ড কলেজে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী রচনা প্রতিযোগীতা, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার শিক্ষা দর্শন: প্রেক্ষিত ৭ নভেম্বর’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি তারেক জলিল মাস্টার।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্য আমাদের জাতীয় রাজনীতি ও মুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছিল। ৭ই নভেম্বরের মূল শিক্ষা হলো- জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবিচল অঙ্গীকার। ইতিহাসের সঠিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের সম্মিলিত প্রত্যয় হওয়া উচিত।

তিনি আরোও বলেন, শেখ মুজিব হত্যাকান্ডের পর ভারত চেষ্টা করছিল এই দেশে আরেকটি সেনা অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে। ৩ নভেম্বর সেই চেষ্টা সফল হয়েছিল। কিন্তু ৭ নভেম্বর বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিল। তিনি ক্ষমতা দখল করেন নাই। জনগণ বিশ্বাস করে সিপাহী বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতায় বসিয়েছিল। যারা বলে থাকে, বিএনপি জোরপূর্বক ক্ষমতায় বসেছিল, ওরা ইতিহাসকে বিকৃত করছে। ওরা ইতিহাস জানে না।’

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সকল শহিদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল করিম ।

আলোচনা সভায় প্রভাষক রায়হান আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সহকারি শিক্ষক মতিন মিয়া, মিন্টু দেব নাথ, আজিজুর রহমান খান, রিপন আহমদ প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park