1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেটে বসতঘর থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার সিলেটে ঝটিকা মিছিলের চেষ্ঠা: আওয়ামী লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাউবিতে প্রথমবার তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার আটকে দেওয়ার দাবি ইরানের ভোট কারচুপি হলে মেনে নেওয়া হবে না: প্রতিমন্ত্রী জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল ফুটবলার সাইফুরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল গোলাপগঞ্জে দেশীয় অস্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আটক

পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: আবুল কাহের চৌধুরী শামীম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক : সিলেট নগরীর তেলীরাইয়ে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন,”দেশের অগ্রগতি এবং সামাজিক শান্তি বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য অত্যন্ত জরুরি।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বিভেদ ভুলে সবাইকে একযোগে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। জনকল্যাণ যুব সংঘের উপদেষ্টা প্রদীপ মল্লিকের সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মোগলাবাজার থানা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নিখিল মালাকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ এবং দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দিপংকর দাস।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ এবং দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সমাজ ও দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park