1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল ফুটবলার সাইফুরের

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক : সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সাইফুর রহমান আলিম (২২)নামের এক তরুণ নিহত হয়েছেন। নিহত সাইফুর রহমান আলিম উপজেলার রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা অপর দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা অপর দুই বন্ধু রিফাতপুর গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়ছে আহমদ (২১) ও আনছার মিয়ার ছেলে রাফি আহমদ (২০) গুরুতর আহত হয়ে পার্কভিউ হাসপাতালের আইসিউতে আছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ ইউনিয়নের বির্তনীয়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু রাতে পরিচিত এক বন্দুর বাড়ি থেকে বেড়ানো শেষে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় তিনজনই আহত হন। পরে আহত ওয়ছে আহমদ ভোর ৪টার দিকে ঘটনাস্থলের পাশের একটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে বাড়ির বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে সাইফুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সাইফুরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইফুরের স্বজনেরা জানান, সাইফুর ইউরোপে যাওয়ার সমস্ত প্রক্রিয়া চলছিল। বিদেশে যাওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঐ এলাকার স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সাইফুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার জন্য পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park