1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ভোট কারচুপি হলে মেনে নেওয়া হবে না: প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটেও কারচুপি হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েই জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে। কোনো ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার কিংবা কারচুপির মাধ্যমে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ থাকবে না।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে উপজেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোন ইউনিয়নে কে চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন করবেন, তা তৃণমূলের নেতাকর্মীদেরই ঠিক করতে হবে। প্রার্থী নির্বাচনে ইউনিয়ন পর্যায়ের নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে জনগণের প্রত্যাশা ও তৃণমূলের মতামতকে গুরুত্ব দিতে হবে। স্থানীয় পর্যায়ে সঠিক প্রার্থী বাছাই না হলে ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিরা নিজেদের স্বার্থ হাসিলের সুযোগ পান।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের সবচেয়ে কাছের জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান। এখানে জনগণের পছন্দের প্রার্থী নির্বাচিত হওয়া জরুরি। তাই নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া যাবে না।

বিকেলে মেহেন্দিগঞ্জে পৌঁছে প্রতিমন্ত্রী দড়িচর খাজুরিয়া, সদর ও চানপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়ার শাহীন লিটন ও সদস্য সচিব দিনু মিয়া।

এ ছাড়া বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন ও সদস্য সচিব পারভেজ খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন ও সদস্য সচিব আমজাদ পোদ্দার উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতারাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল ও সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন ও সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত সোহাগ ও সদস্য সচিব জুবায়ের এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park