1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

বাউবিতে প্রথমবার তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এমএসএস-ইন-সোশিওলজি প্রোগ্রামে প্রথমবারের মতো স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তানিশা ইয়াসমিন চৈতি। সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৩০ পেয়ে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে তানিশা ইয়াসমিন চৈতির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তানিশা ইয়াসমিন চৈতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে এমএসএস-ইন-সোশিওলজি প্রোগ্রামে ভর্তি হন। অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে সফলভাবে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা এবং শিক্ষাসুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে বাউবি। এরই ধারাবাহিকতায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে রংপুর আঞ্চলিক কেন্দ্রের অধীনে পৃথক স্টাডি সেন্টার স্থাপন করে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বাউবির এ উদ্যোগের কথা জেনে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে এ ধরনের অন্তর্ভুক্তিমূলক শিক্ষামূলক কার্যক্রমের প্রসার ও উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

তানিশা ইয়াসমিন চৈতির এ অর্জনকে সামাজিক অন্তর্ভুক্তি, সমান শিক্ষার অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার এই সাফল্য তৃতীয় লিঙ্গের অন্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park