1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা চুনারুঘাটে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার গোলাপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক বাংলাদেশের রূপকার : সিসিক প্রশাসক সিলেটের কস্তুরি রেস্টুরেন্টের পাশ থেকে পল্টি রাসেল  গ্রেপ্তার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিএনপির র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে চায় ইরান: টেলিগ্রাফ

শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

প্রধান অতিথি এডভোকেট এমরান আহমদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন বলেন- সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর, তাই তাদের মেধা ও মননের পূর্ণ বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে সমানভাবে অংশ নিতে হবে।

প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক কাওছার আহমদ কয়েছ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাম্মাদ সাঈদ এবং পবিত্র গীতা পাঠ করেন বিজয় মালাকার।

এছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উৎস দেবনাথ এবং নবম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা জান্নাত আছিয়া।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সাবেক প্রধার শিক্ষক আব্দুল মতলিব মছন মিয়া, এডহক কমিটির সদস্য কবির আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক ছালমান আহমদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park