1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা চুনারুঘাটে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার গোলাপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক বাংলাদেশের রূপকার : সিসিক প্রশাসক সিলেটের কস্তুরি রেস্টুরেন্টের পাশ থেকে পল্টি রাসেল  গ্রেপ্তার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিএনপির র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে চায় ইরান: টেলিগ্রাফ পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স হলরুমে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো. রুকন-উল-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ ফয়েজুল ইসলাম ও মোহাম্মদ তানভীরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছবেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোনায়েদ কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছদরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসভাপতি মো. বদরুল আলম এবং গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ উদ্দিন।
কর্মশালায় পরিবেশবিদ, মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. রুকন-উল-হাসান বলেন, হাকালুকি হাওর এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি। প্রতি বছর শীতকালে সাইবেরিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পরিযায়ী পাখি এখানে আশ্রয় নেয়। বৈশ্বিক জীববৈচিত্র্য রক্ষায় হাওরটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব আমাদের সবার।

তিনি বলেন, অবৈধভাবে মাছ আহরণ, অতিথি পাখি শিকার এবং অপরিকল্পিত পর্যটনের কারণে হাওরের নাজুক বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে। টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে হাওরের জলজ উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব রক্ষা করা সম্ভব।
তিনি আরও বলেন, হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হাওরের অভ্যন্তরে অবৈধ জাল ব্যবহারকারী ও পাখি শিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে।

এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, মৎস্যজীবী, পরিবেশকর্মী, সাংবাদিক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park