1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা চুনারুঘাটে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার গোলাপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক বাংলাদেশের রূপকার : সিসিক প্রশাসক সিলেটের কস্তুরি রেস্টুরেন্টের পাশ থেকে পল্টি রাসেল  গ্রেপ্তার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিএনপির র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে চায় ইরান: টেলিগ্রাফ

সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক : সিলেট মহানগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি পুড়ে গেছে। এতে চরম আতঙ্ক বিরাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মধ্যে।

রোববার (১৫ নভেম্বর) ভোররাত পৌণে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পৌঁছার আগেই ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীদের চেষ্টা আগুন নিয়ন্ত্রণ করা হয়।

নাশকতামূলক আগুনের বিষয়টি নিশ্চিত করে গ্রামীন ব্যাংক সিলেট আঞ্চলিক শাখার ম্যানেজার মো. আবুল হোসেন জানান, শাহজালাল উপশহরের এইচ ব্লকের ১নং রোডের ২৩২/১নং বাড়িতে অবস্থিত গ্রামীন ব্যাংকের আঞ্চলিক শাখা কার্যালয়ে রাত পৌণে ৩টার দিকে কে বা কারা পলিথিনের প্যাকেটে তরলজাতীয় জ্বালানী দিয়ে আগুন দেয়। প্রথমে উত্তর দিকে পরে পূর্ব দিকেও আগুন দেওয়া হয়। এরপর গ্যারেজে আঞ্চলিক ম্যানেজারের গাড়িটিতেও আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় সকালে শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আশপাশের কয়েকটি সিসিটিভি ভিডিও সংগ্রহ করেছে পুলিশ।

তিনি জানান, ব্যাংকের একজন পিওন বিষয়টি দেখতে পেয়ে সবাইকে জানালে ফায়ার সার্ভিস এবং শাহপরাণ থানায় সংবাদ দেওয়া হয়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় কয়েকজনের সহায়তায় আগুন নিভানো সম্ভব হয়েছে।

এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি জানান, সঠিক তথ্য এখন বলা সম্ভব হচ্ছেনা। অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়েছে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে লাখখানেক টাকার ক্ষতি হতে পারে বলে তার ধারনা।

এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমদ জানান, জিডি দায়ের হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park