গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ৩০০ টাকাসহ রাসেল আহমদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল পৌরসভার রণকেলী উত্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) সুমন কুমার দাসের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় রাসেল আহমদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাসেল আহমদ গোলাপগঞ্জ উপজেলার রণকেলী গ্রামের নানু মিয়ার ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com