1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে নীরিহ লোকদের মামলা দিয়ে হয়রানী গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বিয়ানীবাজারে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা চুনারুঘাটে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার গোলাপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক : প্রবাসী কমিউনিটির উন্নয়ন ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ও জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জিবি টেলিভিশনের হলরুমে জিবি টেলিভিশন ও সাপ্তাহিক আমাদের প্রতিদিনের যৌথ উদ্যোগে বিশিষ্ট লেখক ও সাংবাদিক, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

জিবি টেলিভিশন এর স্টাফ রিপোর্টার তামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ও জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু।

সভাপতির বক্তব্যে আনোয়ার শাহজাহান লন্ডন বাংলা স্কুল প্রতিষ্ঠা ও এর শিক্ষা কার্যক্রম, কেরাত প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্টসহ প্রবাসী কমিউনিটির উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীদের সামাজিক ও মানবিক কর্মকা-ের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী ও বদরুল হক, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারম্যান সালেহ আহমদ এবং জিবি টেলিভিশনের চেয়ারম্যান বদরুল আলম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা আব্দুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, নির্বাহী সদস্য মাহদী রহমান, সাপ্তাহিক আমাদের প্রতিদিনের সিলেট প্রতিনিধি ইমরান আহমদ, জিবি টেলিভিশন এর সহকারী পরিচালক শাহ আলম, মোঃ রুবেল আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি আব্দুল্লাহ আহমদ, জিবি টেলিভিশন এর নিউজ ইনচার্জ আব্দুল্লা আল মাসুদ, স্টাফ রিপোর্ট তানিম আহমদ, রুদায়েব আহমদ ইমন, জুবের আহমদ, রেদওয়ান আহমদ ও এডিটর লিমন আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park