1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে নীরিহ লোকদের মামলা দিয়ে হয়রানী গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বিয়ানীবাজারে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা চুনারুঘাটে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার গোলাপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে নীরিহ লোকদের মামলা দিয়ে হয়রানী

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি :সিলেটের গোলাপগঞ্জে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে গ্রামের দু‘শতাধিক মানুষ প্রতিবাদ সভা করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুম্মা উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ৫ আগষ্টের পূর্বে জাকির আহমদের ছোট ভাই আব্দুল হামিদ তারেক সিলেট ছাত্রলীগের নেতা হওয়ায় বিভিন্ন সময় এলাকার নীরিহ লোকদের হয়রানী করত। এলাকার কেউ তাহার বিরুদ্ধে কোনো লোক কথা বলার সাহস পেত না। ৫ আগষ্টের পরও সে তাহার আধিপত্য বা মোড়লগীরি বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেহ কোন কথা বললেই আদালতে মামলার ভয় দেখায়। ৩ নভেম্বর উত্তর আলমপুর থেকে ভাদেশ্বর বাজারের রাস্তা পরিদর্শনে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার ৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী আগমন উপলক্ষে গত ২ নভেম্বর সোমবার রাস্তার দুপাশের জঙ্গল বা আগাছা পরিস্কারের উদ্যোগ গ্রহন করে এলাকাবাসী। ঐদিন কোথা থেকে হঠাৎ করে সিলেট কোতয়ালী থানার বৈষম্য বিরোধী আন্দোলনে মামলার আসামী জাকির আহমদ কিছু সংখ্যক লোক নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যাহাতে এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী পরের দিন রাস্তা পরিদর্শন বিব্রত বোধ করেন। এসময় একপর্যায়ে তাহার সাথে থাকা লোকজনই হট্টগোল শুরু করলে মাস্টার লুৎফর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়৷ পরে দেখা যায় যাহারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদেরকে আসামী না করা হয়নি। বর্তমান ঘটনার সাথে যাহারা কোনভাবেই সম্পৃক্ত নয়, এমন নীরিহ সাধারণ মানুষকে মামলার (মামলা নং-সিআর -৫৪৮/২০২৬)  আসামী করা হয়েছে। তাদের সাথে পূর্বে কোন না ঘটনায় জাকির আহমদের সাথে এসব লোকের ঝগড়া হয়েছিল।

এছাড়াও এলাকাবাসী প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন. তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে নির্দোষী ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার আহবান জানান তারা।

এ বিষয়ে বাদেপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন গেদাই মিয়া জানান, ঘটনার সময় যারা উপস্থিত ছিলনা বা ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট আবেদন করছি তদন্ত করে প্রকৃত আসামীদের গ্রেফতার করা হউক।

এ সময় উপস্থিত ছিলেন, হাজি তেরা মিয়া, হাছন মিয়া, আরমিছ মিয়া, আব্দুশুক্কুর, নানু মিয়া, মানিক মিয়া, আব্দুল মিয়া, আহমদ আলী, জুনাব আলী ও জামাল মিয়া সহ প্রায় দুশতাধিক সাধারণ মানুষ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park