1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিয়ানীবাজারে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা চুনারুঘাটে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার গোলাপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক বাংলাদেশের রূপকার : সিসিক প্রশাসক সিলেটের কস্তুরি রেস্টুরেন্টের পাশ থেকে পল্টি রাসেল  গ্রেপ্তার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বিয়ানীবাজারে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে মরহুম আব্দুল গনি ও শামছুন নেছা লোদী ফাউন্ডেশনের উদ্যোগে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন। শনিবার (২১ নভেম্বর) উপজেলার মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসায় সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত দুটি শিফটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়।

এতে উপজেলার ২৭টি প্রাইমারী ও কিন্ডারগার্টেন স্কুলের ১১৭জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, তাদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা এবং একই সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যকর মূল্যায়নের লক্ষ্যেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে বলে আশা সংশ্লিষ্টদের।

কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে অতিথিরা বলেন, ইতোমধ্যেই কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আরও মনোযোগী ও আগ্রহী করে তুলতে বিয়ানীবাজারে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে।

মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী-শামসুন নেছা লোদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: ফয়েজ উদ্দিন লোদী বলেন, মেধা যাচাই বৃত্তি পরীক্ষার মাধ্যমে পড়ালেখায় শিক্ষার্থীদের যে সিরিয়াসনেস শুরু হয়েছে দেখবেন পঞ্চম শ্রেণিতে যারা আছে তারা আরও বেশি সিরিয়াস হবে। পঞ্চম শ্রেণিতে তারা যদি ভালো ফলাফল করে তাহলে দেখবেন পড়ালেখার প্রতি আরও আগ্রহ বাড়বে। এই আগ্রহ তার পরবর্তী পরীক্ষা অর্থাৎ এসএসসি পর্যন্ত যাবে। সেখানে ভালো ফলাফল করলে এইচএসসিতে ভালো ফলাফল করার চেষ্টা করবে। তাহলে আমরা আশা করতে পারি সেখান থেকে একটা ভালো ও দক্ষ মানবসম্পদ বেরিয়ে আসবে।

তিনি আরোও বলেন, ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা গত ৩ বছর থেকে নেওয়া হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরোও ব্যাপক পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষার পরিদর্শন করেন ফান্ডেশনের উপদেষ্টা আমান উদ্দিন, মো: কুতুব উদ্দিন, মাওলানা মো: এনাম উদ্দিন, আব্দুল আহাদ, মো: এফাজ উদ্দিন, ডা: নজরুল ইসলাম, আহবায়ক, খালেদ সাইফুদ্দিন জাফরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো: আমিন উদ্দিন, সাধারন সম্পাদক মো: মুছলেহ উদ্দিন, সহসাধারন সম্পাদক শিবলী মুরাদ জাফরী, ডা: মো নরুল ইসলাম, মো: কমর উদ্দিন লোদী, খছরুল আহমদ, আক্তার হোসেন, মো: সিরাজুল ইসলাম, ইসমাইল আলী দুদু, আবুল হাসনাত, মো: রুহুল আমিন, জাকির আহমদ খান, মস্তাকুল আলম, সুয়াইবুর রহমান স্বপন, মো: ইমাদ উদ্দিন প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park