1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রযুক্তিপণ্যে আসক্তির মাত্রা বাড়ছে শিশুদের!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মাত্র দুই বছরের তরী। তার পুরো সময় কাটে ফোনে কার্টুন দেখে বা গেমস খেলে।

ছোট্ট তরীর অন্য কোনো কাজেই আগ্রহ নেই। ফোনের বাইরে সে কিছুই করতে চায় না। বাইরে খেলা তো দূরে থাক ঘুরতেও যাওয়ার কোনো ইচ্ছেই হয় না তার।
ছোট শিশুদের মায়ের কাছে থাকার যে প্রবণতা দেখা যায়, তরীর মধ্যে এটাও কম। মা কোথাও যাচ্ছে দেখলে সে নিজেই মাকে যেতে বলে, আর নিজে ঘরেই কার্টুন দেখতে চায়।

এই যখন অবস্থা, তার পুরো পরিবার পড়েছে চিন্তায়, এত ছোট বাচ্চা, কীভাবে যে এই অভ্যাস থেকে তরীকে ফেরানো যাবে…

বিশেষজ্ঞদের মতে, শিশু-কিশোরদের জন্য প্রযুক্তি পণ্যের ব্যবহার একদমই ঠিক নয়। কারণ

• চোখ দিয়ে পানি পড়া, মাথাব্যথা, স্নায়ুবিক দুর্বলতা, উচ্চরক্তচাপ হতে পারে

• ফোনের আসক্তি শিশুকে স্থূলকায় করে তুলতে পারে

• মানসিকভাবে তারা সবসময় এসব প্রযুক্তি নিয়ে ভাবতে থাকে। তাতে অন্যান্য খেলাধুলা, পড়াশুনায়ও মনোযোগ দিতে পারে না

• শিশুদের পিঠে বা ঘাড়ে ব্যথার অন্যতম কারণ এই আসক্তি।

এই অবস্থা থেকে মুক্তি পেতে

• শিশুর জন্য খোলা জায়গায় খেলার ব্যবস্থা করে দিন
• বেশি বেশি অন্য শিশুদের সঙ্গে মিশতে দিতে হবে
• বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে
• নিজেরা সারাক্ষণ ফোনে ব্যস্ত না থেকে শিশুকে সময় দিন
• দিনের বেশিরভাগ সময় তাকে ব্যস্ত রাখুন
• শিশুর জন্য ছড়ার বই, ছবিসহ বই এনে দিতে পারেন।

যদি কখনো শিশুর হাতে ফোন বা ট্যাব দিতেও হয় অবশ্যই ইন্টারনেটের সংযোগ বন্ধ করে দেবেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park