1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পৃথিবীর ‘দ্বিতীয় চাঁদ’ আবিষ্কার নিয়ে যা জানা যাচ্ছে

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :এটা কোনো সায়েন্স ফিকশন নয়, বাস্তবেই পৃথিবীর জন্য নতুন এক ‘চাঁদ’ শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাকাশ পর্যবেক্ষকদের দাবি, চাঁদের পাশাপাশি পৃথিবীর কক্ষপথের কাছাকাছি ঘুরছে আরেকটি ছোট বস্তু যাকে তারা বলছেন পৃথিবীর ‘দ্বিতীয় চাঁদ’।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞানীরা সম্প্রতি পৃথিবীর নিকটবর্তী একটি ছোট গ্রহাণু ২০২৫ পিএন৭ (2025 PN7) শনাক্ত করেছেন। এটি পৃথিবীর একটি ‘কোয়াসি স্যাটেলাইট’ বা ‘আধা-উপগ্রহ’ হিসেবে চিহ্নিত হয়েছে, যা জ্যোতির্বিজ্ঞানে বিরল একটি ঘটনা।

গবেষকদের অনুমান, ২০২৫ পিএন৭-এর আকার প্রায় ১৮ থেকে ৩৬ মিটার অর্থাৎ এটি একটি সাধারণ ভবনের উচ্চতার সমান। চলতি বছরের আগস্টে প্রথমবারের মতো একটি জরিপে এ বস্তুটি শনাক্ত করা হয়।

২০২৫ পিএন৭ আসলে পৃথিবীর চারপাশে সরাসরি ঘুরছে না। বরং এটি সূর্যকে প্রদক্ষিণ করে, তবে পৃথিবীর কক্ষপথের কাছাকাছি অবস্থানে থেকে তার সঙ্গে সহযাত্রা করছে। এ কারণেই একে বলা হচ্ছে ‘কোয়াসি স্যাটেলাইট’।

নাসা জানিয়েছে, এই ছোট উপগ্রহটি সম্ভবত ২০৮৩ সাল পর্যন্ত পৃথিবীর কাছাকাছি থাকবে। এরপর মহাকর্ষের টানে এটি অন্য কক্ষপথে চলে যেতে পারে।

আর্কাইভাল ছবিতে ইঙ্গিত মিলেছে, ২০২৫ পিএন৭ সম্ভবত ১৯৬০ সাল থেকেই পৃথিবীর সঙ্গে ভ্রমণ করছে। তবে এর উপস্থিতি এত ক্ষুদ্র যে এতদিন কেউ তা সনাক্ত করতে পারেননি।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৫ পিএন৭ পৃথিবীর জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরি করছে না। এর আকার ছোট এবং কক্ষপথ স্থিতিশীল। বরং এটি পৃথিবী ও চাঁদের কক্ষপথ নিয়ে নতুন ধারণা দিতে পারে।

যদিও এটিকে ‘দ্বিতীয় চাঁদ’ বলা হচ্ছে, বাস্তবে এটি পৃথিবীর প্রকৃত উপগ্রহ নয়। কারণ এটি সরাসরি পৃথিবীকে প্রদক্ষিণ করে না বরং সূর্যকে ঘিরে এমন এক পথে চলে যা পৃথিবীর কক্ষপথের খুব কাছাকাছি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// কলি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park