1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রোবট সেনাবাহিনী তৈরির পরিকল্পনা ইলন মাস্কের

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক একটি ‘রোবট সেনাবাহিনী’ তৈরির পরিকল্পনা করছেন। মাস্কের মতে, এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের জন্য নয়, বরং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ও রোবোটিক্স এবং এআই প্রকল্পের ওপর উল্লেখযোগ্য প্রভাব রাখার উদ্যোগ।

শুক্রবার (২৪ অক্টোবর) রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাস্ক জানান, হিউম্যানয়েড রোবটগুলো শারীরিক শ্রমের কাজ গ্রহণ করে দারিদ্র্য হ্রাসে সহায়তা করতে পারে এবং সমাজকে ব্যাপকভাবে রূপান্তরিত করতে সক্ষম। তিনি অপ্টিমাস রোবটকে ‘অবিশ্বাস্য সার্জন’ হিসেবে বর্ণনা করেন। তার আশা, এর ব্যাপক ব্যবহার এমন এক বিশ্ব গড়তে পারবে যেখানে কাজ হবে ঐচ্ছিক এবং সবার জন্য উচ্চমানের চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

তিনি মনে করেন, টেসলার ওপর তার পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকলে এ ধরনের প্রকল্পে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। মাস্ক টেসলায় তার ভোটদানের ক্ষমতা ২৫ শতাংশে উন্নীত করতে চেষ্টা করছেন। এ ছাড়া তিনি ৯৭৫ বিলিয়ন ডলারের একটি সম্ভাব্য ক্ষতিপূরণ প্যাকেজের পক্ষেও যুক্তি দিচ্ছেন। এটি দশ বছরে বিতরণ করা হবে, যদি টেসলা কিছু উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য পূরণ করে। এসব লক্ষ্যের মধ্যে রয়েছে-কোম্পানির বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার থেকে বড়িয়ে ৮.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছানো, ২ কোটি বৈদ্যুতিক যানবাহন সরবরাহ করা, ১০ লাখ রোবোট্যাক্সি ও ১০ লাখ অপ্টিমাস হিউম্যানয়েড রোবট তৈরি করা। এসব লক্ষ্য পূরণ হলে মাস্কের মালিকানা ১৩ থেকে ২৫ শতাংশে পৌঁছাবে।

টেসলার হিউম্যানয়েড রোবট অপ্টিমাস ইতিমধ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে সহজ কাজ সম্পাদন করছে। মাস্কের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে অপ্টিমাসের ভি৩ সংস্করণ প্রকাশিত হবে। নতুন সংস্করণে থাকবে উন্নত হাত ও বাহু, যা মাস্কের মতে সবচেয়ে জটিল অংশ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// কলি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park