1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যারা পেলেন টিকটকের ব র্ষ সে রা পুরস্কার

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক-২০২৩’ উদযাপিত হয়েছে। দেশে প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হলো।

শুক্রবার রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

টিকটকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জয়ীদের অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়েছে।

‘ক্রিয়েটর অফ দ্য ইয়ার ২০২৩’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন আয়মান সাদিক। সেরা ফ্যাশন ক্রিয়েটরের পুরস্কার পেয়েছে ‘স্টাইল হাট’ এবং সেরা বিউটি ক্রিয়েটর হয়েছে ‘লাইফ ইস মেও’।

সেরা ফুড ক্রিয়েটর নির্বাচিত হয়েছে ‘ফুডখোর’ ও সেরা উদীয়মান ক্রিয়েটর পুরস্কার পেয়েছে ‘কিক স্যানড সিক্স’। ‘বেস্ট আমার বাংলাদেশ কনটেন্ট’ ক্যাটাগরিতে ব্যতিক্রমী কনটেন্ট নির্মাণের জন্য পুরস্কার পেয়েছেন ‘দ্য মাহিম মেইকস’।

শিক্ষামূলক কনটেন্ট তৈরির জন্য ‘মুনজেরিন শহীদ’ পুরস্কার পেয়েছেন ‘লার্ন অন টিকটক ক্রিয়েটর’ ক্যাটাগরিতে।

সেরা স্পোর্টস ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন ‘নিয়ন অন’ এবং বড় ধরনের কনটেন্ট তৈরিতে দক্ষ ‘রবিন রাফান’ পুরস্কার জিতে নেন লং-ফর্ম কনটেন্ট ক্যাটাগরিতে।

এছাড়া লোকেশন ট্যাগিং ফিচারটি দারুণভাবে ব্যবহারের জন্য বেস্ট ইউজ অফ লোকেশন ট্যাগিংয়ের জন্য সেরা হয়েছেন ‘ফুডিশ’।

এ বছর ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এই আয়োজনের জন্য টিকটক অ্যাপের মাধ্যমে ভোট নেয়া হয়। যেখানে টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস অপশনে মোট আট ক্যাটাগরিতে ভোট হয়। পুরস্কারের জন্য মনোনীতরা প্রায় এক মিলিয়নেরও বেশি ভোট পেয়েছেন।

‘বেস্ট ইউজ অব লোকেশন ট্যাগিং’ এবং ‘বেস্ট আমার বাংলাদেশ কনটেন্ট’ -এই দুই ক্যাটাগরির ফলাফল নির্ধারণ করেন বিচারকরা। এছাড়াও অনুষ্ঠানটিতে টিকটকের সেরা কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর সন্ধ্যাব্যাপী তাদের পরিবেশনা উপস্থাপন করে।

সবশেষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ‘প্রীতম হাসান’ দর্শকদের মাতান তার দারুণ সব গান দিয়ে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// কুলসুমা

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park