1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালান জব্দ গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে ইউএনওর মতবিনিময় গোলাপগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি গোলাপগঞ্জে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক গোলাপগঞ্জে গাছ চুরি করে বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সিলেটে সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার গোলাপগঞ্জে ধারাবহরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে চমক দেখালেন সাংবাদিক আজিজ খান গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালান জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক : সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৫ হাজার ৭১০ টাকা। বুধবার (২১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, সোনারহাট, প্রতাপপুর, নোয়াকোট, দমদমিয়া ও সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় গরু, মহিষ, মদ, বিয়ার, চিনি, মাল্টা, বাসমতি চাল, জিরা, অলিভ অয়েল ও সাবানসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park