1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক গোলাপগঞ্জে গাছ চুরি করে বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সিলেটে সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার গোলাপগঞ্জে ধারাবহরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে চমক দেখালেন সাংবাদিক আজিজ খান গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী গোলাপগঞ্জের পুরকায়স্থ বাজার বণিক সমিতির সভাপতি জামাদ, সম্পাদক সুমেল গোলাপগঞ্জে শ্রমিকলীগের সহ-সভাপতি তারেক আহমদ গ্রেপ্তার পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ করা যায়: এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জে গাছ চুরি করে বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ চুরি করে বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রুহেল আহমদকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় দায়েরকৃত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম নিমাদল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রুহেল আহমদ লক্ষীপাশা ইউনিয়নের পশ্চিম নিমাদল গ্রামের মৃত ছয়ফুল ইসলাম আরব আলী ও আফিয়া খাতুনের ছেলে।

পুলিশ জানায়, আওয়ামী লীগ আমলে উপজেলার মদনগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাছ চুরি করে বিক্রি করা হয়েছিল। এই গাছ চুরির সঙ্গে রুহেল জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তিনি ওই মামলার এজাহারনামীয় আসামী।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী জানান, রুহেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park