1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক গোলাপগঞ্জে গাছ চুরি করে বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সিলেটে সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার গোলাপগঞ্জে ধারাবহরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে চমক দেখালেন সাংবাদিক আজিজ খান গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী গোলাপগঞ্জের পুরকায়স্থ বাজার বণিক সমিতির সভাপতি জামাদ, সম্পাদক সুমেল গোলাপগঞ্জে শ্রমিকলীগের সহ-সভাপতি তারেক আহমদ গ্রেপ্তার পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ করা যায়: এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জে ধারাবহরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি :মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর একমাইল বাজারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা অনুষ্ঠিত এ মানববন্ধনে মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল খালিকের সভাপতিত্বে তরুণ সমাজসেবী ফখরুল ইসলাম শাকিলের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু।

সাহান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সাংবাদিক ইমরান আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, ইউপি সদস্য আব্দুল গফ্ফার কুটি ও হোসেন আহমদ খোকা, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, জামেয়া ইসলামিয়া বারকোট মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা শিব্বির আহমদ, ধারাবহর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুহেল আহমদ সাদী।

বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, পশ্চিম ধারাবহর গুলবাগ জামে মসজিদের মোতায়াল্লি ফখরুল ইসলাম, ক্যাশিয়ার ছয়ফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মনসুর, সমাজসেবী কাওছার আহমদ, ইউপি সদস্য প্রার্থী ও সমাজসেবী সুহেল আহমদ, সাজসেবী জুয়েল আহমদ, শিপু লস্কর, সাংবাদিক রিপন আহমদ, রায়গড় একতা সমবায় সমিতির সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিনিয়র সহ সভাপতি ছালিম সিদ্দিকী রনি, তরুন সমাজ সেবী আহাদ আলী, মুহিবুর রহমান, দত্তরাইল ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠিতা সভাপতি রুহুল আমীন, ধারাবহর লম্বাগুলের তুরুন সমাজসেবী সাদিকুর রহমান, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আলম, জয়েন্ট সেক্রেটারি মইজ আহমদ, আজাদ আহমদ, লাতু মিয়া, সামিল হোসাইন, সেলিম, মজবুল, সাহেদ আহমদ, রিপন আহমদ, নজরুল ইসলাম, নানু, আব্দুর রহিম, মজা, সেবুল, সরফ, আবুল, পাখি, আলাউদ্দিন, বাবুল, ফইজ উদ্দিন, সাইম উদ্দিন, রুবেল, জিলাল, বাবুল, সাদিকুর রহমান, করিব আহমদ, ছানাউল হক ছানা, বেলাল প্রমুখ।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তাররোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, একটি সুস্থ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করে আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park