1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক গোলাপগঞ্জে গাছ চুরি করে বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সিলেটে সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার গোলাপগঞ্জে ধারাবহরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে চমক দেখালেন সাংবাদিক আজিজ খান গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী গোলাপগঞ্জের পুরকায়স্থ বাজার বণিক সমিতির সভাপতি জামাদ, সম্পাদক সুমেল গোলাপগঞ্জে শ্রমিকলীগের সহ-সভাপতি তারেক আহমদ গ্রেপ্তার পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ করা যায়: এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আপন ছোট ভাই ও তাহার স্ত্রীর উপর হামলার অভিযোগ পাওয়া গিয়াছে। এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের মৃত আনোয়ার আলীর ছোট ছেলে আফজাল হোসেন খোকন (৪৫) বাদী হয়ে তাহার বড় ভাই বাবুল আহমদ (৫৫) সহ ৪ জনকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আফজাল হোসেন খোকন ও তাহার বড় ভাইয়ের সাথে জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। আফজাল হোসেন খোকন নিঃসন্তান থাকায় বিভিন্ন সময় বড় ভাই, তাহার স্ত্রী ও তাহার ছেলে-মেয়েরা তাহার সম্পত্তি দখল নেওয়ার চেষ্ঠা করে আসছে। এ নিয়ে শনিবার সকাল ১১টার দিকে বিবাদীরা সংঘবদ্ধভাবে দা, লোহার রড, কাঠের রুইল সহ দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে আফজাল হোসেন খোকনের উপর আক্রমণ চালায় বিবাদী বাবুল আহমদ গংরা। তাদের হামলায় হাত, পিঠ, উরু সহ মাথায় মারাত্বক রক্তাত্ত জখম হয়। এমনকি তাহার স্ত্রী রুনা খানম তাহার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে বিবাদীরা তাকেও আক্রমণ করে। বিবাদী গংদের আক্রমণে রুনা বেগমের শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক রক্তাত্ত জখম হয়। এসময় বিবাদীরা তাহার স্ত্রীর পরনের কাপড় ধরিয়া টানা হেছড়া করে তাকে শ্রীলতাহানী করে।

তিনি আরোও অভিযোগে উল্লেখ করেন, বিবাদীগণ একপর্যায়ে তাহার বসত ঘরের প্রবেশ করে ঘরের আসবাবপত্র সহ বসত বাড়িতে লাগানো সিসি ক্যামেরা ভাংচুর করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এবং ঘরের বিছনার নিচে থাকা নগদ ষাট হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার কর্মকর্তা মোহাম্মদ ছবেদ আলী বলেন তদন্ত করে প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park