1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালান জব্দ গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে ইউএনওর মতবিনিময় গোলাপগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি গোলাপগঞ্জে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক গোলাপগঞ্জে গাছ চুরি করে বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সিলেটে সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার গোলাপগঞ্জে ধারাবহরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে চমক দেখালেন সাংবাদিক আজিজ খান গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী

সাম্প্রদায়িক সম্প্রীতির এ ঐতিহ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমরান আহমদ চৌধুরী

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

গোলাপগঞ্জ  প্রতিনিধি :  সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোন দেশে নেই। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির এ ঐতিহ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরোও বলেন, বিএনপি সরকার যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখনই সব ধর্মের মানুষ স্বাধীন ও নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসব পালন করতে পারেন।  বিএনপির অভিধান কিংবা সংবিধানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। সবাই বাংলাদেশের নাগরিক। হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে বসবাস করবেন এবং প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এটাই প্রত্যাশা।

মঙ্গলবার রাত ১০টায় সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার ছিটা ফুলবাড়ীস্থ দুর্গা মন্দির, ঢাকাদক্ষিণ মহাপ্রভুরবাড়ি সর্বজনিন পূজামন্ডপ, ঢাকাদক্ষিণ চৌধুরীবাড়ি পূজামন্ডপ এবং লক্ষীপাশার ঘোষগাঁও ফুটন্ত গোলাপ যুব সংঘের মন্দিরসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

 

পরিদর্শনকালে এমপি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলী, জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, ছালিক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহদম চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আজিজ খান, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য এম.এ ছায়াদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএ রিপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলনবী শিপন, উপজেলা জাসাস-এর সভাপতি আমির হোসেন, উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মওদুদ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ, টিপু সুলতান, জাবেদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, ইউপি সদস্য মাহমুদুল হাসান বাচ্চু, আব্দুর রহিম,  আব্দুর রউফ মেম্বার, কামাল আহমদ, আব্দুল হামিদ প্রমুখ।

এদিকে একইদিন উপজেলার ঘোষগাঁও-বাউসী সড়কের পুনর্বাসনকাজের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় আড়াই কিলোমিটার দৈঘ্যের এই ঘোষগাঁও-বাউসী সড়কের পুনর্বাসন ও সংস্কারকাজ চলছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park