1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

২৫ বছরের চাকরি শেষে অবসর, সম্মাননা পেলেন সাব পোস্ট মাস্টার নাজিম উদ্দিন খাঁন,

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
oplus_0

গোলাপগঞ্জ প্রতিনিধি: ভাদেশ্বর উপ ডাকঘর সাব পোস্ট মাস্টার মোহাম্মদ নাজিম উদ্দিন খাঁন ২৫ বছর সরকারি চাকরি শেষে অবসরে যাচ্ছেন। এ উপলক্ষে গত কাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)  বিকাল ৪টায় ভাদেশ্বরে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আদিল আহমদ খাঁন। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. এমদাদুল হক খাঁন এবং সঞ্চালনা করেন ভাদেশ্বর খানম আহমদ বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছাতিক আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ। তিনি বলেন, নাজিম উদ্দিন খাঁন ছিলেন এক নিবেদিতপ্রাণ কর্মকর্তা। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে তিনি ভাদেশ্বরবাসীর আস্থা অর্জন করেছেন। তাঁর কর্মজীবন তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

সংবর্ধিত অতিথি মোহাম্মদ নাজিম উদ্দিন খাঁন নিজের বক্তব্যে আবেগাপ্লুত হয়ে বলেন, চাকরি জীবনে ভাদেশ্বরের মানুষের সেবা করতে পেরে আমি গর্বিত। মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। বিদায়ের এই মুহূর্তে আপনাদের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ সাব পোস্ট অফিসের ইডিএমসি আব্দুল জব্বার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সাব পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার হরিমন সিংহ, নারাপিং পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত সাব পোস্ট মাস্টার বাবুল আহমদ, কৈলাশ পোস্ট অফিসের বিপিএম সাইদুর রহমান, ভাদেশ্বর খানম আহমদ বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাহবুব আল ফারুক, শান্তির বাজার পোস্ট অফিসের বিপিএম আব্দুল মান্নান, কঁচিকন্ঠ শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমদ খাঁন, কঁচিকন্ঠ শিশু বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, ভাদেশ্বর পোস্ট অফিসের ইডি আব্দুল শহিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাদেশ্বর মোকামবাজারের ব্যবসায়ী কাজী সাদিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম মরির, সমাজসেবক সজিব আলী, উপজেলা পোস্ট অফিসের ইডিএমসি সাইফুল আলম লাকেছ, আলম আহমদ খাঁন, মনোয়ার হোসেন খাঁন, সাবুদ্দিন আহমদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নাজিম উদ্দিন খাঁনের কর্মদক্ষতা, সততা ও এলাকার মানুষের প্রতি তাঁর অসীম ভালোবাসার কথা তুলে ধরেন। তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। বিদায়ের মুহূর্তে আবেগঘন পরিবেশে সবাই তাঁর দীর্ঘ কর্মজীবনের সাফল্যকে স্মরণ করেন এবং সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যতের কামনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park