1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সিলেটে যুবদল নেতা বদরুল হত্যা মামলার দুই আসামি কারাগারে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। দুই আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, গোয়াইনঘাটের গোরাগাও এলাকার মুহিবুর রহমানের ছেলে মামুনুর রশীদ (৩৬) ও আব্দুল হামিদ বুলাইয়ের ছেলে সুয়াইবুর রহমান ওরফে ছবুর (৩৮)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়ল জানান, দুপুরের দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠায়। এর আগে সোমবার তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছিল এসআরবির গণমাধ্যম শাখা।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, রবিবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে দিরাই থানার উশনপুর ও ভোর পৌণে ৫টার দিকে নন্দিপুর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

জানাযায়, গোয়াইনঘাট থানার হাদারপার এলাকার বাসিন্দা বদরুল একজন একজন ব্যবসায়ী, সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে যুবদলের রাজনীতির সাথে জড়িত। গত ১১ অক্টোবর ব্যবসার কাজ শেষে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে গোরাগাও এলাকায় কয়েকজন লোক তার গতিরোধ করে এবং তিনি ও সঙ্গী ছাদেকের উপর হামলা চালায়। হামলায় বদরুল ও তার সঙ্গী মারাত্মক আহত হন। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে বদরুল ও ছাদেককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা (মামলা নং ১২/১৩/১০/২৬) দায়ের করা হলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং মামুন ও সুয়াইবুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park