
গোলাপগঞ্জ প্রতিনিধি: ভাদেশ্বর উপ ডাকঘর সাব পোস্ট মাস্টার মোহাম্মদ নাজিম উদ্দিন খাঁন ২৫ বছর সরকারি চাকরি শেষে অবসরে যাচ্ছেন। এ উপলক্ষে গত কাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভাদেশ্বরে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আদিল আহমদ খাঁন। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. এমদাদুল হক খাঁন এবং সঞ্চালনা করেন ভাদেশ্বর খানম আহমদ বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছাতিক আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ। তিনি বলেন, নাজিম উদ্দিন খাঁন ছিলেন এক নিবেদিতপ্রাণ কর্মকর্তা। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে তিনি ভাদেশ্বরবাসীর আস্থা অর্জন করেছেন। তাঁর কর্মজীবন তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
সংবর্ধিত অতিথি মোহাম্মদ নাজিম উদ্দিন খাঁন নিজের বক্তব্যে আবেগাপ্লুত হয়ে বলেন, চাকরি জীবনে ভাদেশ্বরের মানুষের সেবা করতে পেরে আমি গর্বিত। মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। বিদায়ের এই মুহূর্তে আপনাদের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ সাব পোস্ট অফিসের ইডিএমসি আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সাব পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার হরিমন সিংহ, নারাপিং পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত সাব পোস্ট মাস্টার বাবুল আহমদ, কৈলাশ পোস্ট অফিসের বিপিএম সাইদুর রহমান, ভাদেশ্বর খানম আহমদ বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাহবুব আল ফারুক, শান্তির বাজার পোস্ট অফিসের বিপিএম আব্দুল মান্নান, কঁচিকন্ঠ শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমদ খাঁন, কঁচিকন্ঠ শিশু বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, ভাদেশ্বর পোস্ট অফিসের ইডি আব্দুল শহিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাদেশ্বর মোকামবাজারের ব্যবসায়ী কাজী সাদিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম মরির, সমাজসেবক সজিব আলী, উপজেলা পোস্ট অফিসের ইডিএমসি সাইফুল আলম লাকেছ, আলম আহমদ খাঁন, মনোয়ার হোসেন খাঁন, সাবুদ্দিন আহমদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নাজিম উদ্দিন খাঁনের কর্মদক্ষতা, সততা ও এলাকার মানুষের প্রতি তাঁর অসীম ভালোবাসার কথা তুলে ধরেন। তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। বিদায়ের মুহূর্তে আবেগঘন পরিবেশে সবাই তাঁর দীর্ঘ কর্মজীবনের সাফল্যকে স্মরণ করেন এবং সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যতের কামনা করেন।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066