1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ডেস্কটপের গতি বাড়ানোর সহজ উপায়

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :প্রযুক্তি নির্ভর এখন আমাদের জীবন। স্মার্টফোন, ডেস্কটপ, স্মার্টফোনে বুঁদ হয়ে থাকেন সারাক্ষণ। কখনো সোশ্যাল মিডিয়া, কখনো আবার গেম খেলায় সময় পার করছেন এসব ডিভাইসে। তবে একটানা ব্যবহার করতে গিয়ে অনেক সময় ডেস্কটপ স্লো হয়ে যায়।

ডেস্কটপের গতি কমে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে ডেস্কটপে প্রচুর টেম্প ফাইল এবং আক্ষরিকভাবেই ধুলোবালি জমা হয়। যন্ত্রাংশগুলো পুরোনো হতে থাকে এবং সফটওয়্যার আপডেট না করার ফলে ডেস্কটপে স্লো হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক ডেস্কটপের গতি বাড়ানোর কিছু উপায়-

>> ডেস্কটপের গতি ভালো রাখতে প্রথমেই যে কাজট করতে হবে তা হচ্ছে, নিয়মিত পরিষ্কার করা। নিয়মিত ডেস্কটপের ধুলাবালি পরিষ্কার করুন।

>> দেখে নিন আপনার ডেস্কটপে কোনো ভাইরাস আছে কি না! ল্যাপটপে লোডিংয়ের সময় অযথা দেরি হলে ধরে নিন হবে ম্যালওয়্যার হানা দিয়েছে। সে ক্ষেত্রে কোনো ভালো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করে নিন।

>> অপ্রয়োজনীয় একাধিক ফাইল জমে জমে ডেস্কটপে স্পিড কমে যেতে পারে। দীর্ঘদিন অব্যববহৃত বা নিতান্ত অপ্রয়োজনীয় ফাইল রিসাইকল বিনে পাঠিয়ে দেওয়াই ভালো।

>> ব্রাউজার পরিষ্কার রাখাও জরুরি। সারাদিনের ইন্টারনেট সার্ফিংয়ের উপরও ডেস্কটপের গতি নির্ভর করে। একসঙ্গে অনেক ট্যাব খুলে রাখার অভ্যাস আছে অনেকেরই। এতে ব্রাউজার ওভারলোড হয়ে গতি কমে যায় ল্যাপটপের। পাশাপাশি ব্রাউজিং হিস্ট্রি জমিয়ে রাখবেন না। নিয়মিত পরিষ্কার করে ফেলুন।

>> আরও একটি কাজ করতে পারেন তা হচ্ছে স্টার্টআপ অ্যাপের সার্ভিস বন্ধ রাখা। এর ফলে পিসি অনেক স্লো হয়ে যায়। কম্পিউটারের গতি তার র্যাম ও রোমের স্টোরেজের উপর নির্ভর করে। তাই র্যাম, রোমের স্টোরেজ খালি রাখুন। পাঁচ বছর পর পর স্টোরেজ আপগ্রেড করুন।

সূত্র: গ্যাজেটস নাও

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park