1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তিন চাকার বৈদ্যুতিক সাইকেল বাজারে

  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পরিবেশ দূষণ কমাতে সবাই বৈদ্যুতিক যান তৈরিতে ঝুঁকছে। এরই মধ্যে অনেক দেশেই চালু হয়েছে বৈদ্যুতিক গাড়ি, বাইক, স্কুটারের ব্যবহার। ইউরোপের অনেক দেশেই বৈদ্যুতিক গাড়ি বাধ্যতামূলক করা হচ্ছে।

সাইকেল যদিও পরিবেশবান্ধব তারপরও ব্যবহারের সুবিধায় বৈদ্যুতিক সাইকেল দিন দিন জনপ্রিয় হচ্ছে। কিছুদিন আগেই টাটা নিয়ে এসেছে তাদের বৈদ্যুতিক সাইকেল। এবার একটি বৈদ্যুতিক সাইকেল বাজারে এসছে যারা চাকা দুটি নয় তিনটি। চেহারায় বেশ আকর্ষণীয় এই বৈদ্যুতিক সাইকেলের নাম ভাইরিবাস ট্রাইক।

শক্তি উৎপাদনের জন্য রয়েছে ৩৫ভি ১০এএইচ ব্যাটারি। ফ্রন্ট হুইলে রয়েছে ২৫০ ওয়াট মোটর। এটির হাব মোটরের সর্বোচ্চ আউটপুট ৫০০ ওয়াট। সংস্থার দাবি, একবার ফুল চার্জে টানা ৪৮ কিলোমিটার ঘোরা যাবে। ঘণ্টায় ২৪ কিলোমিটার চলতে পারে সাইকেলটি। সাইকেলের যে ব্যাটারি রয়েছে তা ফুল চার্জ হতে সময় নেয় ৪ থেকে ৬ ঘণ্টা।

আরাম করে পা রাখার জন্য রয়েছে থাম্ব থ্রটেল। ওজনেও বেশ হালকা সাইকেলটি। মাত্র ৩২ কেজি ওজন এই বৈদ্যুতিক সাইকেলের। ২৪ ইঞ্চি এবং ২৬ ইঞ্চি-এই দু’ধরনের সাইজে পাওয়া যায় সাইকেলটি। সাইকেলের সঙ্গে আছে ৩.৫ ইঞ্চি ডিসপ্লে। মোটরসাইকেল ও স্কুটারের মতো এটির সামনেও রয়েছে এলইডি হেডলাইট।

৩ চাকার এই বৈদ্যুতিক সাইকেলটি ৬টি রঙের বিকল্পে পাওয়া যাবে। এরই মধ্যে ইউরোপ, আমেরিকার একাধিক দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সাইকেল। তবে ভারতে বা বাংলাদেশে কবে আসবে এই সাইকেল তা জানা যায়নি। চাইলে ই-কমার্স সাইট অ্যামাজনে অর্ডার করে কিনতে পারবেন সাইকেলটি। আন্তর্জাতিক বাজারে এর দাম ৮৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৯৭ হাজার টাকা।

সূত্র: গিজমোচায়না

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park