1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কম্পিউটার মনিটর থেকে চোখের ক্ষতি রোধের উপায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার ও ল্যাপটপের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় প্রতিটি কাজেই আমাদের কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে হয়। আমরা যারা চাকরি করি, বিশেষ করে ডেস্ক জব করি তাদের দিনের একটি বড় অংশ কম্পিউটার মনিটরের সামনে কাটাতে হয়। শুধু কম্পিউটার নয়, মোবাইলের দিকেও সারাদিন তাকিয়ে থাকা হচ্ছে। আর তার ফলে বাড়ছে চোখের সমস্যা একটানা অনেকক্ষণ চোখের পেশির উপর চাপ পড়লে চোখ থেকে পানি পড়া, চোখে ব্যথা হওয়া, ক্লান্তি, মাথা যন্ত্রণার মতো নানা রকম সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসকরা জানান, চোখের পেশির উপর বাড়তি চাপ নিয়ন্ত্রণ করতে গেলে ‘স্ক্রিন টাইম’ কমাতে হবে। কিন্তু যদি কারও পক্ষে তা করা সম্ভব না হয়, সে ক্ষেত্রে একমাত্র উপায় হল নিয়মিত চোখের ব্যায়াম করা। দিনের যেকোন সময়ে, কাজের ফাঁকে চোখের পাঁচটি ব্যায়াম করতে পারলেই উপকার মিলবে।

১) ঘন ঘন চোখের পলক ফেলা

এই পলক ফেলার অভ্যাসও কিন্তু চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ। কম্পিউটার বা মোবাইল থেকে বিচ্ছুরিত তীব্র আলো চোখের উপর এসে পড়লে সমস্যা হতেই পারে। এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়ার উপায় হলো বারবার চোখের পলক ফেলা।

২) চোখের মণি ঘোরানো

একটানা চোখের কাজ করলে চোখের পেশির উপর চাপ পড়া স্বাভাবিক। তাই কাজের ফাঁকে ফাঁকেই চোখ বন্ধ করে, চোখের মণি গোল করে চোখের চারদিকে ঘোরান। একবার বাঁ দিক থেকে ডান দিক, আবার ডান দিক থেকে বাঁ দিকে ঘোরানো অভ্যাস করুন।

৩) একটি রেখা বরাবর চোখের মণি উপর-নীচ করা

চোখের মণি গোল গোল করে ঘোরানোর মতোই এই ব্যায়াম করার সময়ে একটি সরলরেখা বরাবর চোখের মণি উপর থেকে নীচে, নীচ থেকে উপরে এবং বাঁ দিক থেকে ডান দিকে আবার ডান দিক থেকে বাঁ দিকে সঞ্চালন করতে হয়। চোখের পাতা বন্ধ করে এই ব্যায়াম অভ্যাস করলেও কিন্তু চোখের কষ্ট অনেকটাই কমে।

৪) গরম সেঁক দেয়া

চোখের উপর গরম সেঁক দিলে অশ্রুগ্রন্থি থেকে পানি বেরিয়ে আসে। চোখের পেশির চাপ নিয়ন্ত্রণ করতে এই পদ্ধতি অনেকটাই সাহায্য করে। চোখে ব্যথা নিয়ে ব্যায়াম করতে না পারলে গরম সেঁক দিয়ে আগে ব্যথা কমিয়ে নিন। তার পর হালকা ব্যায়াম করুন।

৫) হাতের তালু ঘষে চোখের উপর তাপ দেয়া

ইংরেজিতে যাকে বলে পামিং। শুরুতে দুই হাতের তালু ভালো করে ঘষতে থাকুন যতক্ষণ না গরম হয়ে উঠছে। এরপর আলতো করে দু’চোখের পাতার উপর দুই হাতের তালু রাখুন। আরাম পাবেন। অনেকক্ষণ কম্পিউটার বা ফোনের দিকে তাকিয়ে থাকলে মাঝেমধ্যেই পামিং করা অভ্যাস করুন।

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park