1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

মুক্তিপণ দিয়ে ৬ দিন পর পরিবারের কাছে গেলেন গোলাপগঞ্জের শাপ রাহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের নিখোঁজ শাপ রাহমান ৫লক্ষ টাকার মুক্তিপণ দিয়ে ৬ দিন পর পরিবারের কাছে ফিরে এলেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বাদ সন্ধ্যায় তাকে হাত-পা ও চোখ বাধা অবস্থায় তাহার বাড়ির পাশে রেখে যায় কে বা কারা।

এ বিষয়ে তার পিতা মোহাম্মদ ইছাক আলী বলেন, আমি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির সামনে এসে হাত-পা ও চোখ বাধা অবস্থায় আমার ছেলেকে দেখতে পাই। এসময় তাহার কোন হুশ ছিল না। তাহার শরীরে অনেক জখম রয়েছে। সে কথা বলতে পারছে না । বার বার কাঁদছে । এদেশে মানুষের জান মালের কোন নিরাপত্তা নেই।  পুলিশ আমাদের মামলা নিল না। খুবই কষ্টে ৫ লক্ষ টাকার বিনিময়ে আমি আমার ছেলেকে উদ্ধার করেছি এ কথা বলে তিনি হাউ মাউ করে কাঁদছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park