গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের নিখোঁজ শাপ রাহমান ৫লক্ষ টাকার মুক্তিপণ দিয়ে ৬ দিন পর পরিবারের কাছে ফিরে এলেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বাদ সন্ধ্যায় তাকে হাত-পা ও চোখ বাধা অবস্থায় তাহার বাড়ির পাশে রেখে যায় কে বা কারা।
এ বিষয়ে তার পিতা মোহাম্মদ ইছাক আলী বলেন, আমি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির সামনে এসে হাত-পা ও চোখ বাধা অবস্থায় আমার ছেলেকে দেখতে পাই। এসময় তাহার কোন হুশ ছিল না। তাহার শরীরে অনেক জখম রয়েছে। সে কথা বলতে পারছে না । বার বার কাঁদছে । এদেশে মানুষের জান মালের কোন নিরাপত্তা নেই। পুলিশ আমাদের মামলা নিল না। খুবই কষ্টে ৫ লক্ষ টাকার বিনিময়ে আমি আমার ছেলেকে উদ্ধার করেছি এ কথা বলে তিনি হাউ মাউ করে কাঁদছেন।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066