1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এবার হাতের লেখাও নকল করবে এআই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)কে দিয়ে ভয়েস ক্লোন ও ডিপফেক ভিডিও তৈরির পর এবার হাতের লেখা নকল করানোর প্রযুক্তিও চলে এসেছে। যেকোনো ব্যক্তির হাতের লেখার স্টাইল নকল করে লিখতে পরবে এআই। এর জন্য নমুনা হিসেবে সেই ব্যক্তির হাতে লেখার কয়েকটি লাইন (অনুচ্ছেদ) এআইকে দিতে হবে।

এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এমবিজেডইউএআই) গবেষকরা এআই টুলটি তৈরি করেছেন।

এআই সিস্টেমটি তৈরিতে তারা এমন ধরনের নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করেছেন, যা প্রেক্ষাপট ও সিকোয়েন্সিয়াল ডাটার অর্থ বুঝতে পারে। এআই টুলটি তারা এখনো উন্মুক্ত করেননি।

বিশ্ববিদ্যালয়টির দুই গবেষক বলেন, ‘হাতে আঘাতপ্রাপ্ত হলেও লেখালেখি থামবে না। কলম না চালিয়েও লেখা যাবে। বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য টুলটি বেশ কাজে লাগবে। আবার এই টুল অসৎ কাজে ব্যবহারেরও আশঙ্কা রয়েছে। ফলে ভেবে-চিন্তে উন্মুক্ত করতে হবে।’

এর আগেও বিভিন্ন অ্যাপ ও রোবট দিয়ে হাতে লেখানো কনটেন্ট তৈরি করা গেছে। তবে এআই টুলের ব্যবহার বিষয়টিকে আরও সহজ ও নির্ঝঞ্ঝাট করে তুলবে। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এআই টুলটি উন্মুক্ত করতে পারেন গবেষকরা।

উল্লেখ্য, এমবিজেডইউএআই বিশ্বের প্রথম এআই বিশ্ববিদ্যালয়। ২০১৯ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে এআই, কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং ও নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং পড়ানো হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park