1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালান জব্দ গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে ইউএনওর মতবিনিময় গোলাপগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি গোলাপগঞ্জে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক গোলাপগঞ্জে গাছ চুরি করে বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সিলেটে সাইবার সুরক্ষা আইনে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার গোলাপগঞ্জে ধারাবহরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে চমক দেখালেন সাংবাদিক আজিজ খান গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এনাম, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মন্নান, সম্পাদক রুপন ও সাংগঠনিক নুমান নির্বাচিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কামরুল হাসান :  সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে ৬টি বুথে একটানা ভোট গ্রহণ চলে। এই নির্বাচনে ১৬টি পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,৪৩৯ জন।

নির্বাচন পরিদর্শন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ আব্দুল গফুর, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমির জিন্নুর চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, প্রভাষক রায়হান আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনাম আহমদ, সিনিয়র সহসভাপতি আজিজ খান, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ন সহ গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির, ছাত্রদল, যুবদল ও জামায়াতের নেতৃবৃন্দ।

নির্বাচনে সভাপতি পদে আব্দুল মান্নান (চেয়ার) ৪১৪ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিন্টু আহমদ খান (ঘোড়া) ৩৭৩ টি ভোট পান। সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম রেজা (মোমবাতি) ৫৩৫ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল মুনিম (মাছ) ৩৮৪ ভোট পান। সাধারন সম্পাদক পদে দুলাল হোসেন রুপন (সিএনজি) ৫৪৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মনসুর আহমদ (মোরগ) ৩৮৪টি ভোট পান। সহ-সাধারণ সম্পাদক পদে জামালুর রহমান শিপু (টিউবওয়েল) ৪৪১টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়েক আহমদ (গরুর গাড়ি) ৩৯৯টি ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে নুমান আহমদ (চশমা) ৫৭৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেহান আহমদ (কাপ পিরিচ) ৪০৮টি ভোট পান।

এছাড়াও নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্বে এসআই উসমানের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

এছাড়া সদস্য পদে ১১ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ড থেকে বাবলু আহমদ, জামাল আহমদ ও ২নং ওয়ার্ড থেকে মো: সুহেল আহমদ (ঘুড়ি) ১১৭ টি, মাছুম আহমদ, ৩ নং ওয়ার্ড থেকে নাজিম উদ্দীন বাদশা, মোহাম্মদ রুহেল আহমদ, ৪ নং ওয়ার্ড থেকে মো: আদনান খান নবিন, নিয়ামত আলী, ৫ নং ওয়ার্ডে মহসিন আহমদ রাফি, আব্বাছ আলী এবং সাইদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য,বিগত আওয়ামীলীগ সরকারের আমল থেকে দীর্ঘদিন ৮ বছর ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচন হয়নি। সে জন্য দীর্ঘদিন পর বণিক সমিতির এ নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিল।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park