1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পাসওয়ার্ড দিলে চলবে তিন চাকার এই অদ্ভুত বাইক!

  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দেখতে সেটি স্পোর্টস কারের মতোন, কিন্তু আদতে একটি মোটরবাইক! কি অবাক হচ্ছেন তো? ভাবছেন বাইক দেখতে কীভাবে একটি গাড়ির মতো হয়? তবে সম্প্রতি সেরকমই একটি বাইক নিয়ে এসেছে আমেরিকার এক সংস্থা। যেটি প্রথম দেখায় আপনি স্পোর্টস কার ভেবে ভুল করতে পারেন। আসুন তাহলে এই অদ্ভুত বাইক সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত। আমরা সকলেই জানি বাইক এবং গাড়ির মধ্যে পার্থক্য মূলত তার আয়তন এবং অন্যান্য ফিচারে।

তবে এই বাইকটি দেখলে আপনি ধরতে পারবেন না যে সেটি বাইক। নেই কোনো ছাদ বা দরজা, তবে পাশাপাশি বসার দুটি আসন রয়েছে। আর যাত্রীদের অবশ্যই পরতে হবে হেলমেট। ‘Polaris Slingshot R’ নামক এই বাইকটি তৈরি করেছে আমেরিকার অটোমোবাইল সংস্থা ‘Polaris’। এতে দেওয়া হয়েছে ২ লিটার ৪ সিলিন্ডার ইঞ্জিন। যা ২০৩ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে সক্ষম। এতে রয়েছে মোট ৩টি চাকা, ২টি চাকা পেছনে এবং ১টি সামনে।

রয়েছে ৩৭.১ লিটার ফুয়েল ট্যাঙ্ক অর্থাৎ সাধারণ বাইকের তুলনায় এতে অনেক বেশি ক্যাপাসিটি দেওয়া হয়েছে। ফলে যাত্রীরা অনেক দূর পর্যন্ত যাত্রা করতে পারবেন। জানা গিয়েছে, এই বাইকের সর্বোচ্চ গতি ২০১ কিলোমিটার প্রতি ঘন্টা। যেখানে ০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে সময় লাগে মাত্র ৪.৯ সেকেন্ড।

যদি আমরা অন্যান্য ফিচার্স দেখি তাহলে এতে রয়েছে ৭ ইঞ্চি ডিসপ্লে, নেভিগেশন, অটোড্রাইভ ট্রান্সমিশন, ব্লুটুথ কানেকশন, অ্যাপল কার প্লে, স্পিকার ইত্যাদি। বর্তমানে এই বাইকটি পাঁচটি রঙে উপলব্ধ রয়েছে। যার দাম ৩৩,৯৯৯ ডলার। একইসাথে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে লজিস্টিকের জন্য অতিরিক্ত ৭ ডলার নেওয়া হবে। আর কেউ যদি ভারত থেকে এই মোটরবাইক কিনতে চান তাহলে তাকে খরচ করতে হবে ১.৫ কোটি টাকা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park