1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

লন্ডনে তারেক রহমানের সঙ্গে সৈয়দা আদিবা হোসেনের সৌজন্য সাক্ষাৎ, রাজনীতিতে নতুন মাত্রা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক দুই বারের সংসদ সদস্য, মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন (লেচুমিয়া) এর সুযোগ্য কন্যা সৈয়দা আদিবা হোসেন সৌজন্য সাক্ষাৎ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বিএনপির অভ্যন্তরে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাজনীতিতে এই বৈঠক নতুন মাত্রা এনেছে বলে অনেকে ধারণা করছেন।

ফলে নির্বাচনের আগে তার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সাক্ষাৎকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এটি দলীয় নেতাকর্মীদের জন্যও একটি ইতিবাচক বার্তা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) লন্ডনের কিংস্টনে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সৈয়দা আদিবা হোসেন সিলেট-৬ আসনের জনগণের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে সৈয়দা আদিবা হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের মনোনয়ন প্রদানের ক্ষেত্রে সচ্ছতা ও গণমানুষের গ্রহণযোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আপনার বাবার মতো এলাকার মানুষের সাথে সবসময় যোগাযোগ রাখবেন এবং সকল রকমের সহযোগিতা অব্যাহত রাখবেন। পাশাপাশি এলাকার মানুষের পাশে থেকে বিএনপির রাজনীতিকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।”

এ সময় গোলাপগঞ্জের মধ্যে ড. সৈয়দ মকবুল হোসেনের প্রতিষ্ঠিত সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৯৬.৪৩% পাশের হার অর্জন করেছে শুনে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মান উন্নয়নে এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য শুভকামনা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park