গোলাপগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক দুই বারের সংসদ সদস্য, মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন (লেচুমিয়া) এর সুযোগ্য কন্যা সৈয়দা আদিবা হোসেন সৌজন্য সাক্ষাৎ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বিএনপির অভ্যন্তরে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাজনীতিতে এই বৈঠক নতুন মাত্রা এনেছে বলে অনেকে ধারণা করছেন।
ফলে নির্বাচনের আগে তার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সাক্ষাৎকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এটি দলীয় নেতাকর্মীদের জন্যও একটি ইতিবাচক বার্তা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) লন্ডনের কিংস্টনে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সৈয়দা আদিবা হোসেন সিলেট-৬ আসনের জনগণের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে সৈয়দা আদিবা হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের মনোনয়ন প্রদানের ক্ষেত্রে সচ্ছতা ও গণমানুষের গ্রহণযোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হবে।
তিনি আরও বলেন, “আপনার বাবার মতো এলাকার মানুষের সাথে সবসময় যোগাযোগ রাখবেন এবং সকল রকমের সহযোগিতা অব্যাহত রাখবেন। পাশাপাশি এলাকার মানুষের পাশে থেকে বিএনপির রাজনীতিকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।”
এ সময় গোলাপগঞ্জের মধ্যে ড. সৈয়দ মকবুল হোসেনের প্রতিষ্ঠিত সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৯৬.৪৩% পাশের হার অর্জন করেছে শুনে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মান উন্নয়নে এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য শুভকামনা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066