1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আমার টাকায় জামাইকে শ্রীলঙ্কা নিয়ে আসছি: চমক

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বাগদান সেরেছেন আলোচিত টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এরপরই হবু বরকে নিয়ে অবসর যাপনের জন্য শ্রীলঙ্কায় উড়ে গিয়েছেন তিনি। সেখান থেকে আনন্দময় নানা মুহূর্ত নিজের ফেসবুকে শেয়ার করছেন।

চমকের ভক্ত-অনুরাগীরা চমকের প্রশংসা করলেও অনেকে নোংরা মন্তব্য করছেন কমেন্ট বক্সে। চমককে আক্রমণ করে একজন লেখেন, ‘জামাইর টাকার… জীবন উপভোগ।’ অন্যদের মতো এই মন্তব্যটি চমকের দৃষ্টি এড়ায়নি।

জবাবে এ অভিনেত্রী লেখেন, ‘আমার টাকায় জামাইকে শ্রীলঙ্কা নিয়ে আসছি। মানুষের সম্পর্কে না জেনে কথা না বলাই ভালো।’ অন্য একটি মন্তব্যে নেটিজেনদের উদ্দেশ্যে চমক লেখেন, ‘আমাদের নিয়ে সময় নষ্ট না করে, ঈদ উপভোগ করুন।’ তারপরও থেমে নেই আলোচনা একের পর এক মন্তব্য করে যাচ্ছেন তারা।

চমক বাগদানের ছবি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পাশাপাশি জানিয়েছেন, খুব শিগগির বিয়ে করবেন তারা। তবে হবু বরের নাম-পরিচয় যেমন জানাননি, তেমনি বিয়ের দিনক্ষণও ঘোষণা করেননি।

তবে শ্রীলঙ্কা থেকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় হবু বর ও বিয়ে নিয়ে কথা বলেছেন চমক। তাতে তিনি বলেন, ‘জীবন খুব অপ্রত্যাশিত। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি একজন রাজাকে বিয়ে করছি, রাস্তার ছেলেকে বিয়ে করছি, ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি— এটা মনে হয় অন্য কারো চিন্তার বিষয় হতে পারে না।’

‘অনেক বছর একসঙ্গে থাকার পরও অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ। অল্প সময়ের মধ্যে আমি কী করে মানুষটাকে বিচার করব? তবে এই মুহূর্তে এই মানুষটার সঙ্গে আমি সুখী। এটাও সত্যি, সামনের বছর এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকব কিনা, সে আমাকে এভাবে ভালোবাসবে কিনা বা আমিও বাসব কিনা, জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, মানুষ নিয়ে চিন্তা না করে আসুন এই মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি। জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকা গুরুত্বপূর্ণ।’ বলেন চমুক।

রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে; তবে বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ঢাকায় সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন তিনি। শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন। রুকাইয়া জাহান চমকের মা–বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে। বাবা-মায়ের সেই সাধও পূরণ করেছেন তিনি। মানিকগঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ (বর্তমান নাম কর্নেল মালেক মেডিক্যাল কলেজ মানিকগঞ্জ) থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন চমক। কিন্তু এ আসরে তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল চমকের বিরুদ্ধে। গুঞ্জন শোনা যায়, চমক বিবাহিত। ২০১৪ সালের নভেম্বরে বিয়ে করেছেন তিনি। তার স্বামীর নাম খান এইচ কবির। তাদের কয়েকটি ছবিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। যদিও চমক দাবি করেছিলেন— ‘ছবির ছেলেটি তার প্রেমিক।’ এসব বিষয় নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন চমক।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park