1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যুক্তরাষ্ট্রে তানভীর তারেকের দুই গানের ভিডিও

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের লেখা একটি গান এবং তানভীর তারেকের নিজের লেখা আরও একটি গান নিয়ে দুটি মিউজিক ভিডিও মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। দুটি গানই তানভীর তারেকের সুর ও সঙ্গীতে তৈরি। ভিডিও দুটি পরিচালনা করছেন রাজ হামিদ ও টিম আসিফ আকবর।

 

যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো, লস অ্যাঞ্জেলেস ও ডেথভ্যালির মনোরম লোকেশনে গানগুলোর দৃশ্যধারণ করা হয়েছে।

মিউজিক ভিডিও নিয়ে তানভীর তারেক বলেন, ‘একটানা গত কয়েকমাস বেশ কিছু মিউজিক ট্র্যাক তৈরির কাজ করেছি। ইচ্ছে আছে আমার মৌলিক গানের ১০০ টি গানের সিরিজ প্রকাশ করার। সেই প্রজেক্টেই এই গানগুলো মুক্তি পাচ্ছে। কিংবদন্তী আফজাল হোসেন আমাকে ভালোবাসেন। প্রশ্রয় দেন। এ আমার জীবনের বিরাট প্রাপ্তি। আমি তার পরিচালিত একটি চলচ্চিত্রেও মিউজিকের কাজ করেছি। সেই ভালোবাসার সূত্রেই তার একটি কবিতাকে সুরারোপ দিয়ে গান বেঁধেছি। তাকে ডেমো ট্র্যাকটিও পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন নাবিলা। নাবিলা পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। সে এখানে এআই নিয়ে ক্যালিফোর্নিয়াতে কাজ করে। মিউজিক ভিডিও দুটি তৈরি হচ্ছে রাজ হামিদের বায়োস্কপ ও হলিউড নির্মাতা আসিফ আকবরের প্রতিষ্ঠান টিএফপি’র ব্যানারে।’

বিদেশের মাটিতে এই ধরনের ভিডিও তৈরির অভিজ্ঞতা প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘মূলত বিদেশের মাটিতে খুব পেশাদার ক্যামেরা পার্সন ও টীম নিয়ে কাজ করাটা খুবই খরচসাপেক্ষ। সেক্ষেত্রে আমি ভাগ্যবান যে, আমি এমন কিছু প্রফেশনাল টিমের সাপোর্ট নিয়ে কাজ করতে পেরেছি যারা বিশ্বমানের কাজ করে আসছে। রাজ হামিদের বায়োস্কপ প্রডাকশন বাংলা ফিল্ম নিয়ে সারাবিশ্বে ডিস্ট্রিবিউশনের কাজ করে যাচ্ছে। আর আসিফ আকবর তো বিখ্যাত হলিউডের লায়নগেটের পরিচালক। আশা করছি গান দুটি শ্রোতা-দর্শকদের কাছে ভালো লাগবে।’

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নিশাত আনজুম

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park