1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :দুই বছর চুটিয়ে প্রেমের পর কোরিয়ান প্রেমিক তেহো কিমকে বিয়ে করলেন বাংলাদেশি মডেল পিজে হেলেন। ২০২১ সালে জানুয়ারিয়াতে কিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হেলেন।

১৮ মার্চ দুই পরিবারের সম্মতিতে ঢাকার একটি ক্লাবে ধুমধাম আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এ খবর প্রকাশ্যে এসেছে সম্প্রতি।
জানা যায়, পিজে হেলেনের স্বামী তেহো কিম পেশায় একাউন্টস ম্যানেজার। এক পরিচিত বন্ধুর মাধ্যমে ২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশি মডেল অভিনেত্রী পিজে হেলেনের সঙ্গে পরিচয় হয় তেহো কিমের। প্রেম থেকে গড়াল বিয়ে।

স্থায়ীভাবে কোরিয়ার সিউলে বসবাস করবেন বলে জানালেন পিজে হেলেন। তিনি বলেন, আমার স্বামীর বাংলাদেশের প্রোজেক্ট শেষ হবে ২০২৪ সালে। এরপর আমরা কোরিয়ার সিওউলে স্থায়ীভাবে বসবাস করব। ওখানেই ওদের বাড়িঘর, পরিবারের সবাই থাকে।

পিজে হেলেনের পুরো নাম প্রীতি জয়েস হেলেন। ধর্মীয়ভাবে মুসলিম হেলেন, তেহো বৌদ্ধ। তবে বিয়ের ক্ষেত্রে দুই পরিবারের মাঝে ধর্ম বাধা হয়ে দাঁড়ায়নি। বরং হেলেনকে তেহোর পরিবার আপন করে নিয়েছে।

২০১৫ সালে একটি মুঠোফোন সেবাদাতা কোম্পানির বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেন পিজে হেলেন। প্রথম বিজ্ঞাপনেই দর্শকমহলে দারুণ পরিচিতি পান তিনি। এরপর বহু বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি।

তানজিব সারোয়ারের ‘দিল আমার’ গানে মডেল হয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পান পিজে হেলেন। এরপর কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিও এবং নাটকেও। শুধু তাই নয়, সিনেমাতেও নাম লিখিয়েছিলেন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park