1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঢাকায় কাতারের আমির

  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার (২২ এপ্রিল) বিকেলে তিনি ঢাকা পৌঁছান।

জানা গেছে, বিকেল ৫টায় একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও তার সফর সঙ্গীরা।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এ সময় কাতারের আমিরকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

শেখ তামিম বিন হামাদ আল থানির এ সফরে বাংলাদেশ-কাতারের মধ্যে ১১টি চুক্তি ও সমঝোতা সই হবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমিরের বৈঠকের কথা রয়েছে। এ সময় চুক্তি ও সমঝোতাগুলো সই হবে। এরপর দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন শেখ তামিম বিন হামাদ আল থানি।

কাতারের আমিরের সম্মানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশীর বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটির নামকরণ করা হবে। আগামীকাল তিনি নিজেই এই পার্ক ও সড়ক উদ্বোধন করবেন।

সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় কাতারের আমির নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

উল্লেখ্য, ২০০৫ সালে কাতারের তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন। প্রায় বিশ বছর পর বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফর করছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park