1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যুদ্ধবিরতি প্রস্তাবে নিজস্ব শর্ত চূড়ান্ত করল ইরান

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক :মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে নিজেদের দাবি ও অবস্থান চূড়ান্ত করেছে ইরান।

সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেন।

তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো ধরনের আলটিমেটাম বা যুদ্ধাপরাধের হুমকির মুখে সমঝোতা আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়।

মুখপাত্র বাঘাই জানান, তেহরান তাদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে নির্দিষ্ট কিছু শর্ত ও প্রয়োজনীয়তার তালিকা তৈরি করেছে, যা ইতোমধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এর আগে যুক্তরাষ্ট্র-এর পক্ষ থেকে দেওয়া ১৫ দফার পরিকল্পনাটি ‘অতিরিক্ত ও অযৌক্তিক’ হওয়ায় ইরান তা প্রত্যাখ্যান করেছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ইরান তার ন্যায়সঙ্গত দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে দ্বিধা করে না। তবে একে দুর্বলতা বা আপস হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি নিজেদের অবস্থানের ওপর আস্থার প্রতিফলন। তেহরান বর্তমানে তাদের প্রতিক্রিয়া ও প্রস্তাবনাগুলো গুছিয়ে এনেছে এবং যথাসময়ে এর বিস্তারিত প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এদিকে তেহরান-এর শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ভবনে সাম্প্রতিক হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই এই কূটনৈতিক অবস্থান জানানো হলো। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির এই প্রচেষ্টা কোন দিকে মোড় নেয়, তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল বাড়ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park