1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে সানজিদা হত্যা মামলার আসামি আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্ক:: গোলাপগঞ্জের আলোচিত সানজিদা বেগম হত্যা মামলার একজন আসামি আটক করা হয়েছে।  বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোররাত ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে সিলেট নগরীর সোবাহনীঘাট পয়েন্ট ইবনে সিনা হাসপাতাল সম্মূখে মামলার ২য় আসামি আজিজুর রহমান (৫৫) গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গেপ্তারকৃত আসামি আজিজুর রহমান গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণ ভাগ গ্রামের আব্দুল খালিকের ছেলে। তিনি নিহত সানজিদা বেগম সম্পর্কে চাচা। পারিবারিক সম্পত্তির দ্বন্দ্বে গত সোমবার (২১ ফেব্রুয়ারী) তাদের বাড়িতে সংঘর্ষের সৃষ্টি হলে ঘটনাস্থলে সানজিদার মাথায় আগাত লাগে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারীতে সম্পত্তির জেরে ধরে নিজেদের মধ্যে সংঘর্ষে সানজিদা বেগম নামে মেয়ে নিহত হয়। পরদিন সানজিদা বেগমের বাবা ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমন গোলাপগঞ্জ মডেল থানায় তার নিজ দুই ভাই ফরিদুর রহমান ও আজিজুর রহমান সহ তিন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ৩৪/১১ই- ২২/০২/২০২৩ইং। এ মামলায় অন্য আরেক আসমী  হলেন তাদের ঘরের কাজে ছেলে কবির আহমদ।

গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা এখলাছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন আসামী পলাতক থাকার আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালাই এবং মামলার ২য় আসামী আজিজুর রহমানকে আটক করতে সক্ষম হই। আমরা মামলার অন্যান আসামীদের আটক করার জন্য অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park