1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দুনিয়া মাতাতে চায় ভারতীয় নারী গানের দল ‘উইশ’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :পপ সংগীত প্রেমীদের কাছে জে-পপ (জাপানি) ও কে-পপের (কোরিয়ান) আকর্ষণ বরাবরই তুঙ্গে। এবার এই অঙ্গনের নতুন সংযোজন আই-পপ।

এর মাধ্যমে ভারতীয় চার গায়িকা তাদের দল ডাব্লিউ.আই.এস.এইচ (উইশ) এর মাধ্যমে দুনিয়া মাতাতে চান।
জানা গেছে, এ দলের চার সদস্য হলেন: রিয়া দুজ্ঞাল (রি), সিমরান দুজ্ঞাল (সিম), জো সিদ্বার্থ (জো) এবং সূচিতা শিরকে (সূচি)। তাদেরকে বিগত ২০ বছরের মধ্যে ভারতীয় মূলধারার প্রথম নারী গানের দল বলা হচ্ছে।

ভারতের অনেক বিখ্যাত নারী সংগীতশিল্পী রয়েছেন। তবে নারীদের গানের দল সেভাবে কখনো বিখ্যাত হতে পারেনি।

জো সিদ্বার্থ বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে জানিয়েছেন, তাদের গানের দল এটি পরিবর্তন করতে চায়। একইসঙ্গে বন্ধুত্ব ও নারী ক্ষমতায়ণের মত ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা গানের দুনিয়ায় শীর্ষ স্থানে পৌঁছাতে চান।

তিনি ব্যাখ্যা দিয়েছেন, তাদের মুক্তি পাওয়া প্রথম গান ‘লাজিজ’ (উর্দুতে যার অর্থ সুস্বাদু) এমন একটি গান যেটি আধুনিক নারীদের জীবনকে উদযাপন করার পাশাপাশি নিজেকে ভালোবাসার প্রতি গুরুত্ব দেয়।

জো সিদ্বার্থ বলেন, এটি আমার জন্য এবং আমাদের জন্য বিশেষ কিছু। আমরা নিজেদেরকে শুধু শিল্পী হিসেবেই নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা একসঙ্গে এটি করছি এবং আমি এটির জন্য অনেক কৃতজ্ঞ।

জো মনে করেন, উইশের মাধ্যমে আই-পপ আন্তর্জাতিক মহলে অনেক পরিচিতি পাবে। তারা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান এবং সবখানেই নিজেদের গান শোনাতে চান।

সনি মিউজিক এন্টারটেইনমেন্টের তত্ত্বাবধানে উইশ দলটি তৈরি করেছেন সংগীত প্রযোজক মাইকি ম্যাকক্লিয়ারি। দলটির প্রথম সদস্য রিয়া দুজ্ঞাল (রি) দর্শকদের থেকে ইতিবাচক সাড়া পেয়ে উল্লসিত হয়েছেন।

যদিও তারা দু দশকের মধ্যে ভারতের প্রথম নারী ব্যান্ড দল, জো স্বীকার করেছেন তাতে কিছুটা চাপও থাকছে। তিনি বলেন, আমাদের নতুন মানদণ্ড তৈরি করতে হবে যেহেতু আমাদের প্রতি মানুষের প্রত্যাশা বেশী।

দলটির প্রত্যেক সদস্যের ব্যক্তিত্বের প্রতি সম্মান রেখে উইশ বিখ্যাত পশ্চিমা নারী ব্যান্ড দল ‘স্পাইস গার্লস’ এবং ‘লিটল ম্যাক্স’ থেকে অনুপ্রেরণা নিতে চায়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park