1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

নিজের শরীর, রূপ নিয়ে টানাপোড়েনে সা মা ন্থা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ভারতীয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি দেশটির গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নিজের শরীর, রূপ, সত্তা নিয়ে তিনি আত্মবিশ্বাসী নন। তিনি এও মনে করেন, অন্য মেয়েদের মতো সুন্দর নন তিনি।

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ, ব্যতিক্রমী রোগ মায়োসাইটিসের সঙ্গে লড়াই এই সব কিছু নিয়ে তিনি শিরোনামে ছিলেন। অভিনয় থেকেও সাময়িক বিরতি ঘোষণা করেছিলেন অভিনেত্রী।

আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার পুষ্পা : দ্য রাইজ-এ ও আন্তাভা আইটেম গানে কোমর দুলিয়েছিলেন সামান্থা। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সেটাও নিজেই জানিয়েছেন।

তিনি বলছেন, সিদ্ধান্তটি দ্য ফ্যামিলি ম্যান-২ করার মতোই সহজ ছিল। আমি মনে করি, আশেপাশে খুব বেশি লোক না থাকার ভালো দিক হল, নিজে সিদ্ধান্ত নিতে পারা। আপনাকে কেউ মতামত দিচ্ছে না যা আপনাকে পূরণ করতে হবে। উল্টো দিকটি হলো, কাজ করতে পারবেন এবং সেখান থেকে শিখতে পারবেন।

সামান্থা আরো বলেন, আমি অন্য মেয়েদের মত সুন্দরী নই। আমার যৌন দিক নিয়ে আত্মবিশ্বাসী নই আমি। আক্ষেপ আছে আমার। আইটেম নাচ করে সেই ভয় কাটাতে চেয়েছিলাম।

বিরতির আগে সামান্থার শেষ ছবি ছিল খুশি! ছবিতে অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে পর্দা ভাগ করেছিলেন তিনি। অভিনেত্রীকে পরবর্তীতে বলিউড তারকা বরুণ ধাওয়ানের সঙ্গে স্পাই সিরিজ সিটাডেলের ভারতীয় সংস্করণে দেখা যাবে বলে জানা গেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park