1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভুটানের জা লে বাংলাদেশের গোল উৎসব

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :নিয়মরক্ষার ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল। আর তাতেই করল বাজিমাত।

সাফ অনূর্ধ্ব-১৬ উইমেন’স চ্যাম্পিয়নশিপে ভুটানকে গোলবন্যায় ভাসাল তারা।
আসরে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২-০ ব্যবধানে হারিয়ে শুরুটা হয় বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল। আজ ভুটানের বিপক্ষে তারা জয় পায় ৬-০ গোলের বিশাল ব্যবধানে।

ভুটানের বিপক্ষে খেলতে নেমে গোল পেতে খুব বেশি দেরি হয়নি বাংলাদেশের। ত্রয়োদশ মিনিটে ফাতিমা আক্তারের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন সুরভী আকন্দ প্রীতি। ৩৩তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ফাতেমা। বক্সের বাইরে থেকে ফ্রিকিকে তিনি জালের দেখা পান। পরের মিনিটে ফাতেমার কর্নার থেকে ফাঁকায় থাকা ক্রানুচিং মারমা হেডে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল পায় বাংলাদেশ। মৌমিতা খাতুনের ক্রস থেকে বল জালে পাঠান সাথী। ৬৮তম মিনিটে মৌমিতার পাস থেকে বল নিয়ে স্কোরলাইন ৫-০ করেন থুইনু মারমা। ভুটানের জালে শেষ পেরেকটি ঠুকে দিয়ে স্কোরলাইন ৬-০ করেন প্রীতি।

ভারতের বিপক্ষে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park