1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

চ্যাম্পিয়ন পাকিস্তান

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :জমজমাট লড়াইয়ের একটা প্রত্যাশাই ছিল। পাকিস্তানকে দেড়শর আগে গুটিয়ে দিয়ে সেটার ইঙ্গিত দিয়েছিল আফগানিস্তান। তবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রশিদ খানের দলের ব্যাটিং। তাতে একশও করতে পারল না। আফগানদের ৬৬ রানে গুটিয়ে দিয়ে ৭৫ রানের বড় জয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান। সিরিজের অন্য দল ছিল সংযুক্ত আরব আমিরাত।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কোনো রান না করেই ফেরেন সাহিবজাদা ফারহান। এই ধারা অব্যাহত রেখে ত্রিশের ঘর ছুঁতে পারেননি কোনো।পাকিস্তানি ব্যাটার। তবে তিনটি বিশোর্ধ্ব ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান তুলতে পারে পাকিস্তান।

জবাব দিতে নেমে মোহাম্মাদ নাওয়াজের বোলিং তোপে স্রেফ ধ্বসে যায় আফগানিস্তানের ইনিংস। ১৫.৫ ওভারে ৬৬ রানেই গুটিয়ে যায় তারা। তাদের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন রশিদ খান। দুই অংকের ঘরে যেতে পারেন সেদিকুল্লাহ অটল (১৩)। নাওয়াজের শিকার ৪ ওভারে ১৯ রানে ৫ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ২০ ওভারে ১৪১/৮ (ফখর ২৭, নাওয়াজ ২৫, সালমান ২৪; রশিদ ৩/৩৮, নূর ২/১৭)
আফগানিস্তান : ১৫.৫ ওভারে ৬৬/১০ (রশিদ ১৭, অটল ১৩; নাওয়াজ ৫/১৯, মুকিম ২/৯, আবরার ২/১৭)
ফল : পাকিস্তান রানে ৭৫ রানে জয়ী

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park