1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

হিরো আলমের ওপর হামলার নিন্দা ১২ দূতাবাসের

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

জিবি সময় অনলাইন ডেস্ক :গত সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকার পশ্চিমা ১২ দেশের দূতাবাস।

বুধবার (১৯ জুলাই) এক যৌথ বিবৃতিতে দূতাবাসগুলো জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনও স্থান নেই। এ সময় ঘটনার পূর্ণ তদন্ত ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন নির্বাচনে যারা জড়িত থাকবেন, তারা যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করেন।

বিবৃ‌তি‌তে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, নরওয়ে, সুইজারল্যান্ড, সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park