1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বড়পর্দায় আসছেন মেহজাবীন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :গত কয়েক বছরে নাটকে মেহজাবীন চৌধুরী নিজেকে অভিনেত্রী হিসেবে শীর্ষে নিয়ে গেছেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে ভার্সেটাইল হিসেবে প্রমাণ করেছেন বার বার। এ অভিনেত্রীর বড় পর্দায় অভিষেক নিয়ে তার অগণিত ভক্তের একটা কৌতূহল ছিল। এবার সেই কৌতূহল মেটাতে সিনেমায় অভিষেকের কথা জানালেন খোদ এ অভিনেত্রী। গতকাল একুশে ফেব্রুয়ারির সকালেই ঘোষণা দিয়েছেন তার নতুন ছবির। সিনেমার নাম ‘সাবা’। পরিচালনায় মাকসুদ হোসেন। গতকাল ছবিটির প্রথম পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সিনেমায় আসার এ ঘোষণা দেন মেহজাবীন। একে তো গতকাল ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অন্যদিকে এদিনটিতেই ১৪ বছর আগে তিনি আত্মপ্রকাশ করেছিলেন নাটকে।

মেহজাবীন বলেন, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই। তিনি আরও বলেন, এ বছরই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ২৩ সালের শুরুতেই আমরা এই চলচ্চিত্রের কাজ সম্পন্ন করি। ছবির নাম ‘সাবা’। পরিচালনা করছেন মেধাবী পরিচালক মাকসুদ হোসেন। ‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। চলতি বছর বিশেষ একটি দিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সবুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park