1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শোয়েবের নতুন বউকে দেখেই সানিয়ার নামে স্লোগান

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বিপিএল ছেড়ে এখন নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে খেলছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক। যেখানে তার নতুন স্ত্রী সানা জাভেদকে নিয়ে বিব্রতকর ঘটনা ঘটেছে। স্বামী শোয়েব মালিকের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন সানা। সেখানে তাকে দেখে দর্শকরা সানিয়া মির্জার নামে স্লোগান দিতে থাকেন।

গত ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের মুখোমুখি হয় মুলতান সুলতান। এই ম্যাচের করাচির হয়ে মাঠে নেমেছিলেন শোয়েব। তার খেলা দেখার জন্য গ্যালারিতে হাজির হয়েছিলেন সানা।

বাউন্ডারির সামনে সানাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখনই গ্যালারিতে থাকা দর্শকরা সানিয়ার নামে চিৎকার করতে থাকেন। তাতে শোয়েবের নতুন বউ অনেকটাই বিরক্ত হন। ক্যামেরাতে সেই দৃশ্য ধরা পড়ে।

এরপরই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। যা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

সানা জাভেদ মাঠে খেলা দেখতে গেলেও তিনি নিজের দ্বিতীয় স্বামীর দলের জয় দেখতে পেলেন না। মুলতান সুলতানের কাছে ৫৫ রানে হেরে যায় করাচি কিংস। এখানে শোয়েব মালিক তার ইনিংসের জন্য নিন্দিত হন।

টেনিস তারকা সানিয়া মির্জাকে ছেড়ে মডেল সানা জাভেদকে বিয়ে করেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক। সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদ নিয়ে আগেই গুঞ্জন ছিল। গত মাসে সব গুঞ্জনকে সত্যি করে মালিক প্রকাশ্যে আনেন তৃতীয় বিয়ের কথাটি।

সানা জাভেদ শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী। এর আগে তিনি আয়েশা সিদ্দিকী ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন। প্রথম দুজনের সঙ্গে এখন পাকিস্তানি এই ক্রিকেটারের সম্পর্ক নেই।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park